সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে গভীর রাতে ইউএনওর অভিযান: বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গভীর রাতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে বালু উত্তোলন বন্ধ করা হয়। পরিবেশ ও স্থানীয়দের নিরাপত্তায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে গতরাত আনুমানিক দুইটার দিকে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দশানী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।

অবৈধ বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙনের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বহু আবাদি জমি, বসতভিটা এবং মসজিদ-মাদরাসা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নদীপাড়ের মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকিতে পড়েছিল।

গভীর রাতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাচক্রে জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে জব্দকৃত ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, সরকারি বিধি-বিধান তোয়াক্কা না করে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের আশঙ্কাজনক ক্ষতি হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০