সর্বশেষ

সারাদেশ

সৌদিতে আগুনে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে শনিবার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রিয়াদে কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া নওগাঁর বাকি পাঁচ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে পৌঁছাচ্ছে শনিবার। দীর্ঘ আড়াই মাস অপেক্ষার পর প্রিয়জনদের নিথর দেহ ফেরার খবর এলেও ঋণের দেনায় দিশেহারা পরিবারগুলো।

বাংলাদেশ বিমানবাহিনীর বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে করে শনিবার সকাল ৮টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে মরদেহগুলো। ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ দূতাবাস রিয়াদের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—নওগাঁ সদরের শাহিন এবং আত্রাই উপজেলার হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী। মৃত্যুর পর দীর্ঘ দিন পরিচয় শনাক্তকরণ জটিলতায় তাঁদের লাশ হিমঘরে রাখা ছিল।

গত ৯ আগস্ট রিয়াদের এক সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান, যার মধ্যে ১২ জনই ছিলেন নওগাঁর। এর আগে প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হলেও বাকি পাঁচজনের স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।

উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে শোকে পাথর হলেও নিহতদের পরিবারগুলোর ওপর এখন চেপে বসেছে ঋণের বোঝা। ভিটেমাটি বন্ধক রেখে ও চড়া সুদে ঋণ নিয়ে প্রবাসে যাওয়া এই শ্রমিকদের মৃত্যুর পর দেনার পাহাড় সামনে এসে দাঁড়িয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সরকারি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করে নিজ গ্রামে দাফন সম্পন্ন করবেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০