সর্বশেষ

সারাদেশ

খুলনায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সংকটে খুমেক হাসপাতাল

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে হাওয়া নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। হাসপাতালের হাম ওয়ার্ডে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

মৃত শিশু হাওয়া খুলনা মহানগরীর শেখপাড়া এলাকার ওলিয়ার রহমান ও জোনাকী বেগম দম্পতির সন্তান। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তাকে হাম কর্নারে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসাইন আলী।

হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষায়িত হাম কর্নারে বর্তমানে রোগীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ১৪টি শয্যা নিয়ে চালু হওয়া এই বিশেষায়িত ওয়ার্ডটিতে এখন ৩৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ দৈনিক তথ্য অনুযায়ী, পুরো বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত এক দিনে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৫১ জন হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন