সর্বশেষ

সাহিত্য

ক্ষমতার অহংকার

লাকি জাদু
লাকি জাদু

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
তবে মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে
জয়ী হোক ক্ষমতা,
এ জনম কেটে যাবে বেশ,
ছাড়বে কি বিধাতা?
লাকি জাদু

অহংকারের সিংহাসনে
কতদিন-ই বা রাজত্ব হয়?
সময়ের নীরব আদালতে
সব হিসেবই একদিন ক্ষয়।

বিবেক যখন প্রশ্ন করবে,
উত্তর দেবে কোন ভাষা?
মানুষ হয়ে মানুষ হারিয়ে
মেলে কি সত্যিকারের আশা?

শেষ প্রহরে আয়নাতে
চোখ রাখিও একবার—
ক্ষমতা নয়, মনুষ্যত্বই
মানুষের শেষ অলংকার।

৩৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০