সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোরের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ভুক্তভোগী স্বামী ও অভিযুক্ত স্ত্রী দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা আবু দাউদ (৫০) এবং তার স্ত্রী শাহিনা বেগমের (৪২) মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিনা বেগম ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে।

চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় আবু দাউদকে উদ্ধার করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন গণমাধ্যমকে জানান, আহত ব্যক্তির আঘাত অত্যন্ত গুরুতর বা আশঙ্কাজনক নয়। সামান্য কাটার ক্ষত তৈরি হয়েছে। একই সাথে তার স্ত্রী শাহিনাও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে ঘটনা প্রসঙ্গে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন