সর্বশেষ

সারাদেশ

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পঞ্চম বর্ষে পদার্পণ ও বার্ষিক সাধারণ সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ক্যামেরা পারসনদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং স্থানীয় প্রেস ক্লাবের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচনা পর্বে ক্যামেরা সাংবাদিকদের পেশাগত ঝুঁকি ও বঞ্চনার কথা উঠে আসে। বক্তারা বলেন, পর্দার আড়ালে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ চিত্র ধারণ করলেও এই সাংবাদিকদের জন্য কোনো স্থায়ী নিরাপত্তা বা আর্থিক প্রণোদনা নিশ্চিত করা হয়নি।

গণমাধ্যমকর্মীদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটিতে সংহতি প্রকাশ করেন চ্যানেল ২৪-এর আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির ফজলে এলাহী মাকাম এবং ডিবিসি নিউজের শুভ্র মেহেদীসহ অনেকে। সভা শেষে কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন সম্পন্ন হয়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন