সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জুলাই শহিদ দিবস

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভা

১৬ জুলাই সকালে ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় শহিদ পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অভিন্থির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেন, জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী একক সম্পদ নয়, এটি দেশের আপামর জনসাধারণের সামগ্রিক আন্দোলনের ফসল। তিনি তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম ও নৈতিকতার সাথে দেশ গড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাইয়ের এই ঐতিহাসিক গণজাগরণ ও সাধারণ মানুষের আত্মত্যাগ এ দেশের মানুষ কোনোদিন ভুলবে না। প্রতিটি স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা সর্বদা ঐক্যবদ্ধ লড়াই করেছে। এই চেতনাকে কেবল স্লোগানে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে হবে।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, আন্দোলনে শহিদ মাহিন ও সাগরের পিতা এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন