সর্বশেষ

খেলা

ঘুরে দাঁড়ানো জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে ঠিকই সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দারুণ এক গোলে লিড নিল ইংল্যান্ড। মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দিয়েছেন অ্যান্থনি গর্ডন।

ফিফা বিশ্বকাপ ২০২৬–এর বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এই হাইভোল্টেজ ম্যাচে।

ফিফা বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা, আর ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই উত্তেজনা পৌঁছেছে নতুন উচ্চতায়।

নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ চারে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ধারাবাহিক জয়ে সেমিফাইনালে উঠে আসে ইংল্যান্ড। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের মধ্যকার এই লড়াই বিশেষ গুরুত্ব বহন করছে।

আর্জেন্টিনার আক্রমণভাগ এবং ইংল্যান্ডের সংগঠিত রক্ষণ—দুই দলের ভিন্নধর্মী ফুটবল দর্শনের সংঘর্ষও এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই।

এই ম্যাচের বিজয়ী দল আগামী ফাইনালে স্পেনের মুখোমুখি হবে। অন্যদিকে পরাজিত দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে।

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। দুই দলের প্রতিটি লড়াইই ফুটবলপ্রেমীদের কাছে আলাদা গুরুত্ব বহন করে। সেই ধারাবাহিকতায় এবারের সেমিফাইনালও বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০