সর্বশেষ

ইংল্যান্ড

ইংল্যান্ড–ফ্রান্সের ১০ গোলের রোমাঞ্চ, তৃতীয় হয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই আনুষ্ঠানিকতা মনে করেছিলেন। কিন্তু মাঠে নেমে সেই ধারণা ভুল প্রমাণ করল ইংল্যান্ড ও ফ্রান্স। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১০ গোলের দুর্দান্ত এক লড়াইয়ে ফ্রান্সকে ৬–৪ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরু

ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় শুরু হয় লিওনেল মেসির আর্জেন্টিনা ও হ্যারি কেইনের ইংল্যান্ডের মহারণ।

মেসিকে থামানোর হুঙ্কার জো কোলের, আর্জেন্টিনার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ইংল্যান্ডের

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সম্ভাব্য মহারণ ঘিরে উত্তেজনা বাড়ছে। মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছে কথার লড়াই। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল লিওনেল মেসিকে থামানোর প্রত্যয় জানিয়ে বলেছেন, আর্জেন্টিনার অধিনায়ককে নিষ্ক্রিয় করেই ফাইনালে উঠবে থ্রি লায়ন্সরা।

বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোলে নরওয়েকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ফুটবল ও ম্যাচজুড়ে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ইংলিশরা।

ইংল্যান্ড-নরওয়ে মুখোমুখিইংল্যান্ডের সামনে নরওয়ের সবচেয়ে বড় শক্তি হলান্ড

বিশ্বকাপে অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় থাকা নরওয়ে প্রত্যাশার চেয়েও ভালো ফুটবল খেলছে। গ্রুপ পর্ব পেরিয়ে আইভরি কোস্ট ও ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির সামনে এবার ইংল্যান্ড। আর্লিং হলান্ডকে ঘিরে গড়ে ওঠা নরওয়ের আক্রমণভাগ ও তাদের বিল্ড-আপ কৌশল থামানোই হতে পারে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের সবচেয়ে বড় পরীক্ষা। বাংলাদেশ সময় আজ রাত ৩:০০টায় (রবিবার, ১২ জুলাই ভোর ৩টা) শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড বনাম নরওয়ে ম্যাচ।

ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়: মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

গোলের পর গোল, লাল কার্ডের উত্তেজনা আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই—সব মিলিয়ে দারুণ এক ম্যাচ উপহার দিল ইংল্যান্ড ও মেক্সিকো। ১০ জনের দলে পরিণত হয়েও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে মেক্সিকোকে ৩–২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।