সর্বশেষ

সারাদেশ

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সিঙ্গা বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর মৃত্যু হয়েছে। রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢালারচর থেকে মাঝগ্রাম হয়ে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনা সদর উপজেলার সিঙ্গা বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে অসাবধানতাবশত ওই তরুণী ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত তরুণীর পরনে সালোয়ার-কামিজ ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহতের পরিচয় উদ্ঘাটনের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত তরুণীর আঙুলের ছাপ সংগ্রহ করেছেন। তবে এখনো পর্যন্ত তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন