সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বিকেলে নগরের লক্ষ্মীপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা এই আন্দোলনের ডাক দেন।
মানববন্ধন

রাজশাহী জেলার বিভিন্ন এলাকার শাখা ডাকঘরের কর্মচারীরা সোমবার ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলনে অংশ নেন। কর্মসূচিতে আন্দোলনকারীরা নিজেদের কাজের তুলনায় বেতনের চরম বৈষম্যের কথা তুলে ধরেন। এক আন্দোলনকারী জানান, দিনভর পরিশ্রম করেও তারা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিনের বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন। এছাড়া তাহেরপুরসহ রাজশাহীর বিভিন্ন আঞ্চলিক ডাকঘরের কর্মীরাও এতে যোগ দেন।

আন্দোলনরত এক নারী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়ার মতো কঠোর পরিশ্রমের পরও দীর্ঘদিন ধরে তাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এ ধর্মঘটের ফলে রাজশাহীতে চিঠিপত্র, মানি অর্ডার ও পার্সেল সেবাসহ সামগ্রিক ডাক যোগাযোগ ব্যবস্থা চরম অচলাবস্থার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন