সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে হলে ছাদ চুইয়ে পানি, ছাতা মাথায় পরীক্ষা দিলো শিক্ষার্থীরা!

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর গলাচিপায় জরাজীর্ণ শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, আর সেই পানির হাত থেকে বাঁচতে এক হাতে ছাতা ধরে অন্য হাতে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভূতপূর্ব ও দুঃখজনক দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদরাসার অবকাঠামোগত বেহাল দশা এখন টক অব দ্য টাউন।
পরীক্ষা হলে মাথায় ছাতা দিয়ে পরীক্ষা দিচ্ছে ছাত্রীরা

ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায়। রোববার (১২ জুলাই) মাদরাসাটিতে পরীক্ষা চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রেণিকক্ষের ছাদ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করে। এ সময় পরীক্ষার হলে বসা ছাত্রীরা নিরুপায় হয়ে এক হাতে ছাতা ধরে অন্য হাতে উত্তরপত্র লিখতে বাধ্য হন।

পরীক্ষা হলের এই করুণ পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মাদরাসা কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অবহেলার তীব্র সমালোচনা করছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার এমন বেহাল দশা কেন থাকবে?

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি চুইয়ে পড়ে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। জরাজীর্ণ এই ভবনে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।

এ বিষয়ে কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ জানান, ভারী বৃষ্টিপাত হলেই গুরুত্বপূর্ণ এই শ্রেণিকক্ষটির ছাদ দিয়ে পানি পড়তে থাকে, যার ফলে শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, মাদরাসার নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। আগামী এক মাসের মধ্যেই নতুন ভবনে পুরোদমে ক্লাস ও পরীক্ষা নেওয়া সম্ভব হবে, যা এই সংকটের স্থায়ী সমাধান করবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন