মিরপুর উপজেলা বিসিডিএস কমিটির অনুমোদন, সভাপতি সেলিম ও সম্পাদক আলমগীর
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। শামসুল হুদা সেলিমকে সভাপতি এবং আলমগীর মন্ডলকে সাধারণ সম্পাদক করে গঠিত এই কমিটিতে মোট ৪৭ জন সদস্য রয়েছেন। কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সোমবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত ২৭ জুন শনিবার মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের নিয়ে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্য বিশিষ্ট এই উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে কমিটি চূড়ান্ত অনুমোদনের জন্য কুষ্টিয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাছে পাঠানো হয়েছিল।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম হাসান, রবিউল আলম, জাহিদ হোসেন ও বাবুল হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আশরাফুল হক, নাহিদ হাসান পিয়াস, জাকির হোসেন, নরোত্তম পাল ও ইসমাইল হোসেন দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএম হাসনাত রুবায়েত, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে খন্দকার আব্দুর রকিবের নাম ঘোষণা করা হয়েছে।
৪৭ সদস্যের এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে আয়াতুল্লাহ খামেনি, জিয়ানুল হক খাঁন বাবলু চৌধুরী, স্বপন কুমার পাল, রেজাউল ইসলাম ও আশরাফুল ইসলামসহ আরও অনেককে। জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি আগামী দুই বছরের জন্য মিরপুর উপজেলার ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করবে।
১৩৯ বার পড়া হয়েছে