সর্বশেষ

সারাদেশ

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, "পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬" এর ধারা ৭(১) মোতাবেক মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান তাঁর এই মেয়াদে খুলনাবাসীর নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

মোহাম্মদ মনিরুজ্জামান মনি খুলনা সিটির সাবেক সফল মেয়র হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে খুলনা ওয়াসা কর্তৃপক্ষের কার্যক্রমে আরও গতিশীলতা এবং গুণগত পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন