সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে বয়স্ক ভাতা নিতে গিয়ে বৃদ্ধের ২ আঙুল কাটা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী পৌরসভায় বয়স্ক ভাতা তুলতে গিয়ে অসাবধানতাবশত দরজার চাপে বাম হাতের দুটি আঙুল হারিয়েছেন ৮৮ বছর বয়সী স্বর্ণশিল্পী লোকনাথ ধর। শেষ বয়সে জীবনধারণের একমাত্র অবলম্বন হাতটি অচল হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের। অসহায় এই বৃদ্ধের চিকিৎসা ও বেঁচে থাকার লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।
বৃদ্ধের ২ আঙুল কাটা

নরসিংদী শহরের বানিয়াচল এলাকার বাসিন্দা লোকনাথ ধর জীবনের ৮৮ বছর বয়সেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। পাঁচ মেয়ের জনক লোকনাথ চার মেয়ের বিয়ে দিলেও, এখনও ছোট মেয়ের বিয়ে এবং সংসারের খরচ চালাতে স্বর্ণের দোকানে সূক্ষ্ম কাজ করতেন। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া তিন হাজার ৯০০ টাকার বয়স্ক ভাতাটি ছিল তার ওষুধ ও নিত্যদিনের খরচের একটি বড় ভরসা। তবে গত মঙ্গলবার সেই ভাতার টাকা তুলতে গিয়ে নরসিংদী পৌরসভায় এক মর্মাণ্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেদিন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে লোকনাথ ধর সমাজসেবা কার্যালয়ের দরজার পাশে দাঁড়ান। এ সময় বাইরে থাকা ভিড় ঠেকাতে ভেতর থেকে আকস্মিকভাবে ভারী দরজাটি বন্ধ করে দেওয়া হয়। এতে দরজার চিপায় পড়ে তার বাম হাতের দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে আঙুল দুটি বাঁচানোর চেষ্টা করলেও তা সচল হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন।

বর্তমানে বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন এই বৃদ্ধ কারিগর। হাতের আঙুল অকেজো হয়ে পড়ায় কীভাবে সংসার চলবে এবং অবিবাহিত মেয়ের বিয়ে দেবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন তিনি। এ ঘটনায় নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, তারা ভুক্তভোগী পরিবারটিকে প্রাথমিক কিছু আর্থিক সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতে সরকারি অনুদান ও প্রতিবন্ধী ভাতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন। একই সাথে নরসিংদী পৌর প্রশাসক মোছা. নাদিরা আখতারও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে মানবিক দিক থেকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন