সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা কমিটির ত্রৈমাসিক সভা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য সাহায্য প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
ত্রৈমাসিক সভা

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহারের সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহানসহ চার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ অংশ নেন।

সভায় জানানো হয়, সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিত শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, দেশে প্রকৃত অভাবী মানুষের অভাব নেই, তাই যেকোনো মূল্যে মধ্যস্বত্বভোগী বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। প্রতিদিন সাহায্যপ্রার্থী যে সমস্ত মানুষ সরকারি দপ্তরে আসছেন, তাদের দ্রুত সেবা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও যোগ করেন, স্বল্প পরিসরে বহু মানুষকে অর্থ প্রদানের চেয়ে কিছু মানুষকে বড় আকারে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বেশি কার্যকর। উপযুক্ত প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি, যাতে সরকারি বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন