সর্বশেষ

সারাদেশ

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার মাত্র সাত মাস বয়সী এই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে।

সিলেটের শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সাত মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের নিয়মিত রোগ পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে বর্তমানে ২৬২ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ৪৮৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন