সর্বশেষ

সারাদেশ

নিসা মনি হত্যার দৃষ্টান্তমূলক রায়: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বাবার

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিসা মনি ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের ঐতিহাসিক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা রাজু মিয়া। ময়মনসিংহে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিচার নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
নিসা মনির বাবা রাজু মিয়া ও ময়মনসিংহ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মর্মান্তিক মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত তিন প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড এবং একজন অপ্রাপ্তবয়স্ক আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। গত ৮ জুলাই আদালতের পক্ষ থেকে এই দৃষ্টান্তমূলক ও ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।

আদালতের নথিসূত্রে জানা যায়, গত ১৪ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটার পর ১৫ জুন ধোবাউড়া থানায় মামলা করেন নিহতের পিতা রাজু মিয়া। পুলিশ প্রশাসন ঘটনার মাত্র ৯ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করে। এরপর মাত্র ১০টি কার্যদিবসের মধ্যে এবং ঘটনা ঘটার মাত্র ২৫ দিনের মাথায় বিচার সম্পন্ন করে এই ঐতিহাসিক রায় দেওয়া হয়।

দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাজু মিয়া জানান, এই রায় প্রমাণ করে সরকার নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ দমনে কতটা কঠোর ও আন্তরিক। ত্বরিত বিচার সুনিশ্চিত করার জন্য তিনি আদালত, পুলিশ প্রশাসন ও বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিসা মনির পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। একই সাথে তিনি জানান, এলাকায় ধর্ষণ, মাদক, জুয়াসহ সকল সামাজিক অপরাধ রুখতে ধোবাউড়া বিএনপি কঠোর অবস্থানে থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন