সর্বশেষ

সারাদেশ

বেলকুচিতে ৫ হাজার গাছের চারা ও প্রতিবন্ধীদের জন্য দোকানঘর বিতরণ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন উন্নয়নসামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, নিরাপদ পানি, প্রতিবন্ধী সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপকরণ সুবিধাভোগীদের মধ্যে তুলে দেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিলের বিশেষ বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এসব সহায়তা দেওয়া হয়েছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা, ৬টি সৌর প্যানেল ও সোলার লাইট, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১৫০ জোড়া বেঞ্চ, ৩০০টি স্কুলব্যাগ এবং ১২০টি সিলিং ফ্যান।

এ ছাড়া সুপেয় পানির সুবিধা বাড়াতে ১২টি নলকূপ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভ্যানসহ ৬টি দোকানঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যশস্য (চাল) এবং নগদ অর্থের চেকও বিতরণ করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন