সর্বশেষ

সারাদেশ

মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প: ছানি রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাত্র ২০ টাকা ফি দিয়ে চক্ষু রোগীরা এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। বাইতুল মামুর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প থেকে ছানি রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় পাঠানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প

মোংলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চোখের চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার ছুটির দিনে চিলা ইউনিয়নে বিশেষ এই মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পক্ষে তাঁর প্রতিনিধিরা এই কর্মসূচির দেখভাল করেন।

দিনভর চলা এই কার্যক্রমে ইউনিয়নব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। প্রতিটি ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক মানুষের প্রাথমিক চক্ষু পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানান, ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে যাদের ছানি বা জটিল কোনো সমস্যা রয়েছে, তাদের বিশেষভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বাছাইকৃত ছানি পড়া ও অন্যান্য জটিল চোখের রোগীদের চুয়াডাঙ্গার জীবননগরে অবস্থিত 'বাইতুল মামুর চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল'-এ পাঠানো হবে। সেখানে অত্যন্ত নামমাত্র ও স্বল্প খরচে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীদের অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।

এই উদ্যোগ প্রসঙ্গে স্থানীয় সংগঠক মোঃ সাইফুল শিকদার বলেন, অবহেলার কারণে অনেকেই অন্ধত্ব বরণ করেন। গরিব ও চিকিৎসাবঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দিতেই মূলত এই দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাইতুল মামুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম শুভ হাসান জানান, গ্রামীণ এলাকার মানুষ চোখের সমস্যাকে খুব একটা গুরুত্ব দিতে চান না। প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্ত করে তাঁদের সঠিক পরামর্শ ও স্বল্পমূল্যে সুচিকিৎসার নিশ্চয়তা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। হাসপাতালের পরিচালক মোঃ তাফহিমুল হোসাইন ও সংগঠক মোঃ সাব্বির হোসেন এই সেবামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন