সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকার মধুমতি বিল রুট চ্যানেল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের স্থানে উৎসুক এলাকাবাসী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি নদীর বিল রুট চ্যানেলে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। লাশটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধারের পর লাশটির ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন