সর্বশেষ

জাতীয়

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করবেন। একই সঙ্গে বৃত্তি পরীক্ষার ফলসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও তথ্যও তুলে ধরা হবে।

শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন মাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিত পদ্ধতিতে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন