সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে অভিযান: ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উদ্ধারকৃত প্রায় ৭১ হাজার পিস সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। নকল সিগারেট বিক্রির বড় চক্রের খোঁজ পেতে ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ।
গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখানে তল্লাশি চালিয়ে ছয়টি বড় কার্টুনের সন্ধান মেলে। এগুলো খুললে ভেতরে রাখা বিভিন্ন দেশি-বিদেশি স্বনামধন্য ব্যান্ডের আনুমানিক ৭১ হাজার পিস জালিয়াতি করা সিগারেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব নকল পণ্য এনে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অসাধু ব্যবসায়ীদের। জব্দকৃত এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশের এই ঝটিকা অভিযানের খবর ও উপস্থিতি টের পেয়ে কুরিয়ার অফিসে মালামাল খালাস করতে আসা আমদানিকারক ও চোরাকারবারিরা কৌশলে সটকে পড়ে। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে জোর চেষ্টা চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন