সর্বশেষ

সারাদেশ

পাবনায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে লাশ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে তুহিন খাঁ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে, অন্যদিকে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
মরদেহ উদ্ধার

নিহত তুহিন খাঁ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি ডোবা থেকে শনিবার সকালে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তুহিনের শ্বশুর আবতার হোসেন বর্তমানে দুবাই প্রবাসী।

নিহতের ভাই শামীম হোসেনের দাবি, পারিবারিক কলহের জেরে দিন পাঁচেক আগে তুহিনের স্ত্রী বাবার বাড়ি চলে যান। গত শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান তুহিন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের একটি ডোবায় তুহিনের মরদেহ পড়ে আছে। ভাইয়ের অভিযোগ, তুহিনের গলায় গামছা পেঁচানো ছিল এবং তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁরা খবর পান নলদহ পূর্বপাড়া এলাকার একটি মসজিদের বারান্দার গ্রিলের সঙ্গে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের বারান্দায় কোনো মরদেহ পায়নি। পরে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, নিহত যুবক মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন