সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ অপরিকল্পিত শহর, নেই ড্রেনেজ ব্যবস্থা: ডা. কে এম বাবর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ পৌর এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি পরিদর্শনে গিয়ে শহরটিকে অপরিকল্পিত হিসেবে আখ্যায়িত করেছেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর। তিনি দ্রুততম সময়ের মধ্যে খালের ময়লা-আবর্জনা ও অবৈধ বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সংসদ সদস্য ডা: কে এম বাবর

শনিবার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শনে যান নবনির্বাচিত সংসদ সদস্য ডা: কে এম বাবর। এ সময় তিনি দীর্ঘদিনের পুঞ্জীভূত নাগরিক সমস্যা ও রাস্তাঘাটের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত সরকারের আমলে গোপালগঞ্জের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ এলেও তার সঠিক ব্যবহার করা হয়নি। হরিলুট ও আত্মসাতের কারণে শহরটি অবহেলিতই রয়ে গেছে। তিনি আগামী বাজেটে গোপালগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা তাদের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন। কোথাও নর্দমা থাকলেও রাস্তা নেই, আবার কোথাও রাস্তার পাশে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই কাঁচা ও ইটের তৈরি রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এমপি বাবর জনগণের এই কষ্ট লাঘবে ২৪ ঘণ্টার মধ্যে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য পৌরসভার সচিবকে কঠোর নির্দেশ দেন। বিশেষ করে ড্রেন ও খালের মুখে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার করার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেওয়া হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন