সর্বশেষ

সারাদেশ

সলঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ফেয়ারডিল ও স্ক্যাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং নগদ টাকাও জব্দ করা হয়।
আটককৃত ২ জন, জব্দকৃত মাইক্রো এবং মাদক

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে তহিদুল ইসলাম (৩৮)। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২-এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হাটিকুমরুল ফুড ভিলেজ হোটেলের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা এবং মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ মাদকের চালান সরবরাহ করে আসছিল। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন