সর্বশেষ

সারাদেশ

বকেয়া ভাতা ও পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বকেয়া ভাতা পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি এবং যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের টেকনিশিয়ানরা। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আখতার হোসেন। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং রাজবাড়ী জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার টেকনিশিয়ানরা।

বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করে আসছেন। তবে সরকার থেকে আগে প্রতি মাসে ২ হাজার টাকা ভাতা দেওয়া হলেও গত ১৬ মাস ধরে সেই ভাতা বন্ধ রয়েছে। এতে তারা আর্থিক সংকটে পড়েছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করাও কঠিন হয়ে উঠেছে।

তাদের দাবি, দ্রুত বকেয়া ভাতা পরিশোধ করতে হবে, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে এবং এআই টেকনিশিয়ানদের জন্য যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া টেকনিশিয়ানরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন