সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ৭ বছরের শিশুর পাকস্থলী থেকে অস্ত্রোপচার ছাড়াই বের করা হলো পাঁচ টাকার কয়েন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি ধাতব কয়েন আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই ৭ বছরের এক শিশুর পাকস্থলী থেকে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকেরা। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফরিদপুরে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি ধাতব কয়েন ৭ বছরের এক শিশুর পাকস্থলী থেকে সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকেরা। বুধবার দুপুরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসা সম্পন্ন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খেলাধুলার সময় শিশুটি অসাবধানতাবশত পাঁচ টাকার একটি ধাতব কয়েন গিলে ফেলে। পরে তার পেটে অস্বস্তি দেখা দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, কয়েনটি শিশুটির পাকস্থলীতে আটকে আছে।

এরপর গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি মেডিকেল দল এন্ডোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচার ছাড়াই কয়েনটি সফলভাবে বের করে আনে। চিকিৎসকদের ভাষ্য, পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

শিশুটির বাবা সুজন শেখ বলেন, ছেলে কয়েন গিলে ফেলায় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসকদের দ্রুত ও দক্ষ ব্যবস্থাপনায় কোনো অস্ত্রোপচার ছাড়াই কয়েনটি বের করা সম্ভব হয়েছে। এজন্য তিনি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

হাসপাতালের কর্ণধার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশু বলেন, নিরাপদ, আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দক্ষ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ মেডিকেল টিমের সমন্বয়ে জটিল এন্ডোস্কোপিক চিকিৎসাসেবাও নিয়মিত প্রদান করা হচ্ছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন