সুজুকির প্রচারণায় ৪৩ ইঞ্চির 4K র্যানকন টিভি জিতলেন রাজশাহীর শীলা সরকার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের জন্য চলমান ‘Suzuki World Cup Madness Offer 2026’ প্রচারণার লাকি ড্রতে ৪৩ ইঞ্চির 4K র্যানকন টেলিভিশন জিতেছেন রাজশাহীর শীলা সরকার। তিনি রাজশাহীর ভদ্রা এলাকার আব্দুল্লাহ মোটরস সুজুকি শোরুম থেকে মোটরসাইকেল কিনে এই অফারে অংশ নেওয়ার সুযোগ পান।
আব্দুল্লাহ মোটরস সুজুকি, রাজশাহী সূত্রে জানা গেছে, শীলা সরকার সম্প্রতি প্রতিষ্ঠানটির ভদ্রা শোরুম থেকে একটি সুজুকি মোটরসাইকেল কেনেন। পরে ২০২৬ সালের ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত লাকি ড্রতে তিনি সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
লাকি ড্রয়ের পুরস্কার হিসেবে শীলা সরকারকে ৪৩ ইঞ্চির 4K র্যানকন টেলিভিশন প্রদান করা হয়। এ উপলক্ষে আব্দুল্লাহ মোটরস পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘Suzuki World Cup Madness Offer 2026’ প্রচারণার আওতায় প্রতিদিন চারজন ক্রেতাকে ৪৩ ইঞ্চির 4K র্যানকন টেলিভিশন দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি সপ্তাহে একজন বিজয়ী পাচ্ছেন একটি Suzuki Gixxer SF 250 মোটরসাইকেল।
এ ছাড়া প্রচারণার গ্র্যান্ড ফিনালেতে একজন সৌভাগ্যবান ক্রেতার জন্য রাখা হয়েছে ১০০ ইঞ্চির 4K র্যানকন টেলিভিশন।
আব্দুল্লাহ মোটরস জানিয়েছে, অফার চলাকালে সুজুকি মোটরসাইকেল কিনলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ক্রেতারা লাকি ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রচারণার শর্ত ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট সুজুকি শোরুম থেকে জানা যাবে।
১২০ বার পড়া হয়েছে