সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তাণ্ডব: ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৩টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বেঁচে ফেরা ট্রলারের মালিক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে দফায় দফায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ঝড়ো হাওয়ার তোড়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে ৩টি ট্রলার সম্পূর্ণ ডুবে গেছে এবং অন্তত ৫টি ট্রলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

মহিপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা জানান, গত বুধবার দুপুরে চর বিজয় সংলগ্ন সাগরে ৬ জন আরোহী নিয়ে একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাঁর ৫ সঙ্গী এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে সাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জন জেলে নিয়ে ‘এফবি মহিমা’ নামের একটি ট্রলার উল্টে যায়। উদ্ধারকারী দল ১৬ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি দুই জেলের কোনো সন্ধান মেলেনি। এ ছাড়া, গত রবিবার গভীর সাগরে আরেকটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় এখনো ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রশাসন তৎপর রয়েছে। স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং নিখোঁজদের পরিবারের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন