সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: জনগণের সমস্যার তাৎক্ষণিক সমাধান

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও আবেদন সরাসরি শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সেবাগ্রহীতাদের নানাবিধ ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার তাৎক্ষণিক সমাধান ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
গণশুনানি

জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাঁদের ভোগান্তি ও নানা সমস্যার কথা তুলে ধরেন। সেবাগ্রহীতারা সরাসরি জেলা প্রশাসকের মুখোমুখি হয়ে নিজেদের দাবি ও অভিযোগ জানানোর সুযোগ পান।

শুনানিতে উপস্থিত নাগরিকদের প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। জনগণের মৌলিক সমস্যাগুলো দ্রুত নিরসনে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনের এই জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের সরাসরি যোগাযোগের ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন