সর্বশেষ

সারাদেশ

তালতলীর সৈকতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
শুভসন্ধ্যা সমুদ্র সৈকত

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে। তিনি সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আসাদুলসহ সমবয়সী চারজন বন্ধু শুভসন্ধ্যা সৈকতে ঘুরতে যান। পরে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় পানির তীব্র স্রোতে তারা ভেসে যেতে থাকেন।

পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। স্থানীয়রা জানান, ভেসে যাওয়ার পর কিছু সময় তিনি সমুদ্রে মাছ ধরার জন্য স্থাপন করা একটি খুঁটি ধরে ছিলেন। পরে স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে তালতলী উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চলমান থাকলেও এখন পর্যন্ত আসাদুলের সন্ধান পাওয়া যায়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কয়েকজন পর্যটক সমুদ্রে নামার পর একজন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন