সর্বশেষ

সারাদেশ

নতুন কর ছাড়াই ময়মনসিংহ সিটির ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নতুন কোনো কর আরোপ না করেই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়েছে।
বিশেষ বাজেট সভা

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ বাজেট সভায় এ বাজেট ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, নগরবাসীর সেবা কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা, শিক্ষা খাতে ৪ কোটি ৬৫ লাখ টাকা এবং স্বাস্থ্য খাতে ৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ১৬ কোটি ৬০ লাখ টাকা, বিদ্যুৎ প্রকৌশল ও সড়কবাতি খাতে ১১ কোটি টাকা, রাস্তা, ড্রেন ও হাটবাজার নির্মাণে ১০ কোটি টাকা এবং খাল-ড্রেন খননের জন্য ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে মূল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ৬৭৬ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং চলমান প্রকল্পগুলো এগিয়ে নিতে এ অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

বাজেট সভায় মসিকের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, নাগরিকদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করছে। নগরবাসী যেন নিয়মিত ও মানসম্মত সেবা পান, সে লক্ষ্যেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নগরের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের সুফল নাগরিকরা ইতোমধ্যে পেতে শুরু করেছেন। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল আহসানসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, আলেম-ওলামা এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন