সর্বশেষ

সারাদেশ

বরগুনায় সংরক্ষিত বনে কেওড়া গাছ কাটার অভিযোগে মামলায় ৫ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনভূমিতে কেওড়া গাছ কাটা, মাটি খনন করে রাস্তা নির্মাণ এবং স্থায়ী স্থাপনা তৈরির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সখিনা বিটের ডিসি পয়েন্ট এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে কেওড়া গাছ কাটা, রাস্তা নির্মাণ এবং পাকা স্থাপনা তৈরির চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচ অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমতলী চৌকি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন মাসুদ খা (৫০), ইউপি সদস্য শহীদ আকন (৩৫), সবুজ ফকির (৩০), কুডি মোল্লা (৫০) এবং নেকিয়ার (৩৪)।

মামলার বাদী সখিনা বন বিটের বন কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল। আদালতে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল বিকেলে নিয়মিত টহলের সময় নিদ্রারচর এলাকায় সংরক্ষিত বনভূমির ভেতরে কয়েকজনকে কেওড়া গাছ কাটতে দেখা যায়।

অভিযোগে আরও বলা হয়, একই স্থানে মাটি কেটে রাস্তা নির্মাণের পাশাপাশি ইট, বালু, সিমেন্ট ও রড ব্যবহার করে বসার জন্য একটি পাকা বেঞ্চ নির্মাণের কাজ চলছিল।

বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ‘ফরেস্টার আসছে’ বলে চিৎকার করে পাশের গ্রামে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে একটি কেওড়া গাছের গোড়া, ১০ দশমিক ৬৮ ঘনফুট কেওড়া গোলকাঠ, একটি করাত, একটি কোদাল এবং বেঞ্চ নির্মাণে ব্যবহৃত ইট, বালু, সিমেন্টের খালি বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। একই সঙ্গে জব্দতালিকা ও ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত করা হয়।

বন বিভাগের দাবি, অভিযুক্তরা সংরক্ষিত বনভূমি দখলের উদ্দেশ্যে মূল্যবান বনজ গাছ কেটে সরিয়ে নেওয়ার পাশাপাশি সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

এ ঘটনায় বন কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বাদী হয়ে বন আইন, ১৯২৭ (২০০০ সালে সংশোধিত)-এর ২৬(১)(খ), ২৬(১)(ঘ) ও ২৬(১এ)(ঙ) ধারায় মামলা দায়ের করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন