সর্বশেষ

সারাদেশ

দীর্ঘ বিরতির পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, প্রবাসীদের উল্লাস

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এই রুটের আনুষ্ঠানিকতা আবার শুরু হলো। এই রুটটি পুনরায় চালুর ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করা যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে নামেন এবং অবশিষ্ট ৪১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে পৌঁছালে নতুন ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর আগে শনিবার (৪ জুলাই) বিমানের বিজি-২০৭ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়ে সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই ফিরতি ফ্লাইটের যাত্রীদের মধ্যেও সিলেট ও ঢাকার প্রবাসীরা অন্তর্ভুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই বিমান রুটটি পুনরায় চালু করার পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নানামুখী তৎপরতা ছিল। বিশেষ করে গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধি দল বিমান বাংলাদেশের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে বৈঠক করে। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকারী হুমায়ুন কবির বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেন। নতুন সরকার গঠনের মাত্র চার মাসের মাথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।

প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর যৌথ সমন্বিত উদ্যোগের ফলেই এ অসম্ভব কাজটি দ্রুততম সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিমান কর্মকর্তারা। দীর্ঘদিন বন্ধ থাকা সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে বৃহত্তর সিলেটের জনগণের মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। প্রবাসীরা আশা করছেন, বিমানের এই গুরুত্বপূর্ণ সেবাটি যেন নিয়মিত এবং নিরবচ্ছিন্নভাবে চালু থাকে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন