সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় সুমন হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সজীবসহ ৪৬ জন আসামি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবক সুমন শেখ হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্যসচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর জেলা স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সুমন শেখের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতা ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হন কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা মিলন শেখের ছেলে সুমন শেখ (২২)। পরে তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় ফাস্টফুড ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সুমন শেখ নিহত হন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, সুমন হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব মাতুব্বরের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর শুক্রবার (৩ জুলাই) ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাঙ্গা উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৩ জুলাই ২০২৬ থেকে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন (মিঠু) এবং সদস্যসচিব শাহরিয়ার শিথিলের স্বাক্ষর রয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন