সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। মোট ১১ লাখ ২৫ হাজার টাকার এই সহায়তা কর্মসূচির লক্ষ্য, আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
শিক্ষাবৃত্তি বিতরণ

জামালপুরে ১৫০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (৪ জুলাই) সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্মসচিব) ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর হাতে তিন মাসের শিক্ষাবৃত্তির অর্থ হিসেবে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম ভিত্তি। এতিম ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার, সামাজিক সংগঠন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজনীন আখতার বলেন, একটি শিশুর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিক্ষা। আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়া উচিত নয়। তিনি সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, সংস্থাটি শুধু শিক্ষাবৃত্তি প্রদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি, ফলাফল এবং সার্বিক বিকাশ নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ এবং অন্যান্য সহায়তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করা টেকসই সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের বিত্তবান ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

শিক্ষার্থীদের অভিভাবকেরা এ সহায়তার জন্য দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এই শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের বিভিন্ন জেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি শিক্ষা সহায়তা কর্মসূচি পরিচালনা করছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ, অভিভাবকদের সঙ্গে সমন্বয়, কাউন্সেলিং এবং দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, গৃহায়ণ, খাদ্য সহায়তা, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন