সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতু টোল ফ্রি করার দাবিকে কেন্দ্র করে সড়ক ও সেতু অবরোধ, প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য এবং হত্যার হুমকির প্রতিবাদে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাতেন খা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেতু ও সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা এসব ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন