সর্বশেষ

সারাদেশ

তরুণদের উদ্ভাবন ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে খেলাধুলার গণ্ডি পেরিয়ে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সৃজনশীলতা ও উদ্ভাবনই দেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলীর নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তরুণদের শুধু খেলাধুলা বা বিনোদনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হতে হবে। “শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না”—এ মন্তব্য করে তিনি তরুণদের সৃজনশীল কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল আরও বলেন, সলেমান আলীর উদ্ভাবিত সোলার সেচ পাম্প কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথ দেখাবেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি সলেমান আলীর উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন