সর্বশেষ

সারাদেশ

ভার্চুয়ালি নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সাতক্ষীরায় জমকালো আয়োজন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের মতো সাতক্ষীরাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলায় এই বর্ষের আনুষ্ঠানিক শুভ ঘোষণা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউছার আজিজ।

উক্ত আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহ ও প্রেমের কালজয়ী সৃষ্টিসমূহ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নজরুল সাহিত্য ও সংগীতকে তরুণ সমাজের কাছে আরও জনপ্রিয় করে তোলার আহ্বান জানান উপস্থিত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বক্তারা তাঁদের বক্তব্যে কবির বৈচিত্র্যময় জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা এই আলোচনা সভায় অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বছরজুড়ে জেলার বিভিন্ন স্থানে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন