সর্বশেষ

সারাদেশ

আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে পূর্ব বিরোধের জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলায় নাম উল্লেখ থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আগৈলঝাড়া থানা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে পরিবারের দাবি। নিহত জহিরুল শিকদার ওই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার কয়েকজনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল প্রায় ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ওই ঘটনার জের ধরেই রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ সড়কের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সেন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদারের নাম উল্লেখ করা হয়েছে।

নিহতের বড় ভাই এনামুল শিকদার অভিযোগ করেন, তাঁর ভাইকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ সড়কের ওপর ফেলে রাখা হয়।

নিহতের স্ত্রী মনি বেগম বলেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, হত্যা মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি সান্ত শিকদার (২২) ও জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন