সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘নজরুল বর্ষ’ উদযাপন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘নজরুল বর্ষ’ উদযাপন। বৃহস্পতিবার (২ জুলাই) মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় কবি নজরুলের দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বাণী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত এই উৎসবটি আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে। উদ্বোধনের প্রথম দিনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কবি নজরুলের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সী সিরাজুল হক।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলাম ছিলেন এক অনন্য অবিসংবাদিত নাম। আজীবন অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা এই মহান কবির গান, কবিতা ও দর্শন বর্তমান যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে। তাঁর মানবতাবাদী আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

উদ্বোধনী পর্বের আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন