সর্বশেষ

সারাদেশ

ভূঞাপুরে পাটক্ষেতে গাঁজা চাষের অভিযোগে ১১টি গাছসহ গ্রেফতার ১

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১১টি বড় গাঁজার গাছসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গাজা গাছ

বৃহস্পতিবার সকালে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা আল আমিনকে তার নিজ পাটক্ষেত থেকে গাঁজার গাছসহ আটক করা হয়। গ্রেফতার আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আল আমিনের পাটক্ষেতে তল্লাশি চালিয়ে ১১টি বড় গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন