সর্বশেষ

সারাদেশ

আলীগঞ্জে মাটি কাটার কাজ প্রকল্পের অংশ, ভায়াডাক্ট ঝুঁকিতে নয়: সড়কমন্ত্রী 

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি কাটার কাজ নিয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এটি সম্পূর্ণভাবে প্রকল্পের পরিকল্পিত অংশ এবং ভায়াডাক্টের নিরাপত্তার জন্যই এ কাজ করা হচ্ছে।
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, আলীগঞ্জ এলাকায় একসময় জলাধার ছিল। ভায়াডাক্ট নির্মাণকাজের সুবিধার্থে সেখানে অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল, যা কাজ শেষে আবার অপসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্মাণসামগ্রী আনা-নেওয়ার সুবিধার জন্যই এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং এখন প্রকল্পের অংশ হিসেবেই তা সরানো হচ্ছে। এতে ভায়াডাক্টের কোনো ক্ষতি হচ্ছে না, বরং এটি পরিবেশ ও কাঠামোগত নিরাপত্তার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন