সর্বশেষ

সারাদেশ

তালায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, গুরুতর আহত বাবা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাসের চাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্কুলছাত্র নিহত

বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে খুলনা–পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টিস্নাত সড়কে ব্র্যাক অফিসের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। চাকরির কারণে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করতেন এবং দুজনেই শিক্ষকতা পেশায় যুক্ত।

প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন