সর্বশেষ

সারাদেশ

বরগুনায় ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে স্বেচ্ছাসেবীদের সচেতনতামূলক মাঠ মহড়া

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বরগুনায় গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেন সিপিপির স্বেচ্ছাসেবকরা। এতে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠ মহড়া

বরগুনা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই গণসচেতনতামূলক মাঠ মহড়ার আয়োজন করে বরগুনা সদর উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। প্রায় ৪০ মিনিটব্যাপী মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সংকেত, সতর্কবার্তা প্রচার, মানুষের নিরাপদ সরে যাওয়া এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। সভাপতিত্ব করেন সিপিপি বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মেছপা উর রশিদ।

মাঠ মহড়ার উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক।

মাঠ মহড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত থেকে দুর্যোগ মোকাবিলার বাস্তবধর্মী অনুশীলন প্রত্যক্ষ করেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিপিপি বরগুনা পৌরসভা ৩ নম্বর ইউনিটের টিম লিডার জয়দেব রায়, পটুয়াখালীর কলাপাড়া সিপিপি স্টেশনের রেডিও অপারেটর মো. শহিদুল ইসলাম এবং বরগুনার আমতলী সিপিপি স্টেশনের রেডিও অপারেটর মো. সুমন।

আয়োজকেরা জানান, ঘূর্ণিঝড়ের সময় আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এ ধরনের মাঠ মহড়ার মূল উদ্দেশ্য।

বিভিন্ন কায়দায় মাঠ মহড়া

বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি কমাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতার পর আন্তর্জাতিক সহযোগিতায় এ কর্মসূচির যাত্রা শুরু হয়। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত সিপিপি উপকূলের ৪২টি উপজেলায় আগাম সতর্কবার্তা প্রচার, সংকেত প্রদর্শন, উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন