সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন জুলাই যোদ্ধা আশিক মাদবর

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক মো. আশিক মাদবর জিয়াকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তরুণ এই নেতার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তির সিদ্ধান্ত অনুযায়ী, কুষ্টিয়া ও সাতক্ষীরার পাশাপাশি শরীয়তপুর জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে এনে আশিক মাদবর জিয়াকে সংযুক্ত করা হয়েছে। নবনিযুক্ত এই নেতা শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার মাদবরের সন্তান।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে যুবদলের সাংগঠনিক তৎপরতা আরও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিক মাদবর জিয়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন জিয়া। ঢাকার পল্টন, প্রেসক্লাব, যাত্রাবাড়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসহ বিভিন্ন এলাকায় তিনি সক্রিয় ছিলেন। এছাড়া মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজের শিক্ষার্থী হিসেবে মাদারীপুরের মোস্তফাপুর মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের সংগঠিত করেছিলেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর আশিক মাদবর জিয়া দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের যেকোনো সংকটে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও শরীয়তপুর জেলা যুবদলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০