সর্বশেষ

সারাদেশ

বিরোধীদলের মূল লক্ষ্যই অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা: এমপি খোকন তালুকদার

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বর্তমান বিরোধী দলের তীব্র সমালোচনা করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, তাদের একমাত্র কাজ হলো সমাজ নষ্ট করা এবং অরাজকতা সৃষ্টি করা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অভিনথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার বিকেলে কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এমপি পরিদর্শন কক্ষের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার স্থানীয় রাজনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বক্তব্যে তিনি বিরোধী দলের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান বিরোধী পক্ষটি সবসময় নেতিবাচক রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। উদাহরণ টেনে তিনি বলেন, ফুটপাতে দোকান বসলে তারা যেমন তার প্রতিবাদ করে, তেমনি আবার জনস্বার্থে প্রশাসন যখন ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করার উদ্যোগ নেয়, তখনও তারা তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ শুরু করে।

উপস্থিত নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে খোকন তালুকদার আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরণের অরাজকতা রুখে দিতে স্থানীয় প্রশাসন ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, এবং কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল ও সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীবৃন্দ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০