সর্বশেষ

সারাদেশ

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকার সজলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

নিহত ব্যক্তিরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০)।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চরপুমদী এলাকার সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ ইটের দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০