সর্বশেষ

সারাদেশ

সব ধর্মের মানুষই আমার পরিবারের সদস্য: শরীয়তপুরে হুইপ নুরুদ্দিন অপু

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে শরীয়তপুরের ডামুড্যায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, মুসলমানরা যেমন তাঁর পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও তাঁর পরিবারের অংশ।

ডামুড্যা উপজেলার পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের নিশ্চয়তা দেন।

হুইপ অপু তাঁর বক্তব্যে বলেন, উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি.

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, কোনো কুচক্রী মহল যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতাই যেকোনো অপতৎপরতা রুখে দিতে পারে।

পরিদর্শন শেষে পৈতকাটি দুর্গামন্দির কমিটির হাতে সরকারি অনুদান হিসেবে নগদ অর্থ ও চাল তুলে দেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০